সহযোগিতা বাড়াতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রসীমার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। তিন দিনের সফরে ভারত গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারের সঙ্গে বৈঠক করেন।
দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরে চীনের তৎপরতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে এ ধরনের সহযোগিতার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, দুই পক্ষই সমুদ্রসীমার নিরাপত্তা এবং স্বাধীনভাবে নৌযান চলাচল নিশ্চিত করার ব্যাপারে একমত হয়েছে।
অ্যাশটন কার্টার বলেন, দুই দেশ সামরিক বিষয়ে তথ্য ও প্রযুক্তি বিনিময়ে ব্যাপারে আশাবাদী। ফলপ্রসূ আলোচনার পর ভবিষ্যতে চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত হবে।