প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনে ‘সুপার টাইফুন’ হাইয়ানের আঘাত থেকে বেঁচে যাওয়া প্রায় ছয় লাখ দুর্গত লোকের কাছে এখনো বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তা পৌঁছায়নি। ভয়াবহ এ ঘূর্ণিঝড় আঘাত হানার ১১ দিন পর গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক সংস্থাটি এ কথা জানিয়েছে। ডব্লিউএফপির নির্বাহী পরিচালক আর্থারিন কসিন ম্যানিলায় সাংবাদিকদের বলেন, সংস্থাটি এখন পর্যন্ত ১৯ লাখ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে চাল ও উচ্চ পুষ্টিমানসম্পন্ন বিস্কুটের জরুরি সরবরাহ পৌঁছাতে পেরেছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, আনুমানিক ২৫ লাখ মানুষের খাদ্যের প্রয়োজন। এএফপি।