সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরকে অতিরিক্ত ৪০০ কোটি ডলার সহায়তা দিতে পারে সৌদি আরব। মিসরের কেন্দ্রীয় ব্যাংকে জমা বাবদ ও পেট্রোলিয়াম সামগ্রীর মাধ্যমে এই সহায়তা দেওয়া হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রীর বরাত দিয়ে মিসরের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র আল আহরাম গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে। পত্রিকার খবরে বলা হয়, সৌদি আরবে আগামী সপ্তাহে মিসরের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাউয়ির সফরে সহায়তার বিষয়টি চূড়ান্ত হবে। রয়টার্স।