সহায়তা বহাল রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহায়তার বিষয়ে স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে সমালোচনা থাকা সত্ত্বেও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আন্তর্জাতিক সহায়তা হিসেবে ব্রিটিশ অর্থায়ন অবশ্যই বহাল রাখতে হবে। যুক্তরাজ্যের ২০টি বড় সহায়তা সংস্থা ও অধিকার সংগঠন রোববার অবজারভার পত্রিকায় প্রকাশিত একটি চিঠির মাধ্যমে এ বক্তব্য দিয়েছে। ব্রিটিশ সহায়তায় বিশ্বজুড়ে প্রতিদিন লাখো মানুষের জীবন রক্ষা হচ্ছে এবং জীবনমানের উন্নয়ন ঘটছে বলে দাতব্য সংস্থা অক্সফাম, সেভ দ্য চিলড্রেন এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিসহ অন্য সংগঠনগুলো ওই চিঠিতে উল্লেখ করেছে।
রয়টার্স