সহায়তাকে শর্তযুক্ত করার বিল নাকচ করল মার্কিন সিনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশে মার্কিন সহায়তার সঙ্গে শর্ত জুড়ে দেওয়ার প্রস্তাব-সংবলিত একটি বিল বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। বিলটির বিরোধিতা করেন ৮১ জন এবং সমর্থন জানান ১০ জন সিনেটর। রিপাবলিকান পার্টির সিনেটর র্যা ন্ড পল ওই বিল উত্থাপন করেছিলেন।ইসলামবিরোধী চলচ্চিত্র তৈরির প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভকারীরা মার্কিন দপ্তরগুলোতে সম্প্রতি হামলা করে। এসব ঘটনা তদন্তে একটি দেশ সহযোগিতা করার কারণেই মার্কিন সিনেটররা সহায়তা-সংক্রান্ত বিলটির বিরোধিতা করেন। বিলটি পাস হলে পাকিস্তানে মার্কিন সহায়তা হয়তো বন্ধ হয়ে যেত। এদিকে, ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে সহযোগিতাকারী পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদিকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ডন।