সহিংসতা বন্ধ ও আলোচনার তাগিদ যুক্তরাষ্ট্রের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতা বন্ধ এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান উপমুখপাত্র মেরি হার্ফ।
মেরি হার্ফ বলেন, কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। দ্রুত সহিংসতা বন্ধ করতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, ‘স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচনের পথ সুগম করতে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত গঠনমূলক আলোচনার বিষয়টি এখন অনেক বেশি জরুরি বলে আমরা বিশ্বাস করি।’