সাঁইবাবার বাড়ি থেকে আবার কয়েক কোটি রুপির সম্পদ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাঁইবাবার আলমারি থেকে আরেক দফা কয়েক কোটি রুপির সম্পদ উদ্ধার হয়েছে। গত সোমবার অন্ধ্রপ্রদেশে ধর্মগুরুর বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, এ দফায় সাড়ে ৩৪ কেজি সোনা, ৩৪০ কেজি রুপা ও নগদ অর্থ হিসেবে এক কোটি ৯০ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়।অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাজস্ব কর্মকর্তা দুর্গাদাশ জানান, প্রদেশের পুট্টাপার্থি শহরে সাঁইবাবার বাসভবন প্রশান্তি নিলমের ইয়াজুর মন্দিরের ছয়টি কক্ষের হাঁড়ি-পাতিল রাখার আলমারি থেকে এসব সোনা, রুপা আর নগদ অর্থ পাওয়া যায়। এসব আলমারি আগে খোলা হয়নি। উদ্ধার করা সম্পদের মধ্যে কানের দুল থেকে শুরু করে রুপার চামচ, দামি শাড়ি, জামা-কাপড় পর্যন্ত পাওয়া গেছে।গত সোমবার বেলা পৌনে ১১টা থেকে এগুলো গোনা শুরু করে শেষ করতে প্রায় ১২ ঘণ্টা সময় লেগে যায়। পরে গতকাল মঙ্গলবার সত্য সাঁই সেন্ট্রাল ট্রাস্টের কর্মকর্তাদের সামনে আবার তা গোনা হয়। পিটিআই।