সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক রাশা গাফার
সাংবাদিক রাশা গাফার

আল-জাজিরার জন্য কাজ করা এক ফ্রিল্যান্স নারী সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে মিসরে৷ গত শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়৷ গ্রেপ্তার হওয়া সাংবাদিকের নাম রাশা গাফার৷ কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় ভিডিওচিত্র পাঠানোর সময় তাঁকে পোর্ট সাইদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ এর আগে মিসরে আল-জাজিরার আরও চার সাংবাদিককে গ্রেপ্তার করা হয়৷ বিবিসি৷