সাংবাদিক দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের জন্য একটি আন্তর্জাতিক দিবস করতে যাচ্ছে জাতিসংঘ। এ লক্ষ্যে সাধারণ পরিষদের মানবাধিকারবিষয়ক একটি কমিটি মঙ্গলবার দিবসটির পক্ষে ভোট দিয়েছে। বিশ্বজুড়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী নিহতের হার বাড়ায় জাতিসংঘ এই উদ্যোগ নেয়। দিবসটি পালনের জন্য ২ নভেম্বরকে বেছে নেওয়া হয়েছে। এই দিনে মালিতে ফ্রান্সের দুজন সাংবাদিক নিহত হন। দ্য রিপোর্টারস উইদাউট বর্ডার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এএফপি।