প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিতে গত শনিবার ফরাসি দুই সাংবাদিককে অপহরণের পর হত্যা করা হয়েছে। ফরাসি বেতারকেন্দ্র রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের ওই সাংবাদিকেরা স্থানীয় এক নেতার সাক্ষাৎকার নিতে কিদাল শহরে গিয়েছিলেন। বিচ্ছিন্নতাবাদী জাতিগত তুয়ারেগ সংগঠন এমএনএলএ নেতা আম্বেইরি আগ রিসা জানান, দুই সাংবাদিক ক্লদ ভেরলোঁ ও ঘিসলেইন দুপোঁ তাঁর সাক্ষাৎকার নিয়ে বের হয়ে গাড়িতে উঠছিলেন। এ সময় সেখানে আগ থেকে অবস্থান নেওয়া অস্ত্রধারীরা তাঁদের একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়। বিবিসি