সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে গত রোববার রাতে গুলিবর্ষণে নিহত হয়েছেন রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের একজন ক্যামেরাম্যান। মস্কো এ ঘটনাকে শান্তিপূর্ণ উপায়ে ওই অঞ্চলের অস্থিতিশীলতা মেটাতে কিয়েভের সদিচ্ছার ঘাটতি বলে আখ্যায়িত করেছে। নিহত ব্যক্তি হলেন রাশিয়ার সরকারনিয়ন্ত্রিত চ্যানেল ওয়ান টেলিভিশনের ক্যামেরাম্যান আনাতোলি ক্লায়ান (৬৮)। ইউক্রেনের শাসনের বিরুদ্ধে দেশটির পূর্বাঞ্চলে গত এপ্রিলে রুশপন্থী বিদ্রোহীদের আন্দোলন শুরুর পর এ নিয়ে সেখানে রাশিয়ার তিন সাংবাদিক নিহত হলেন। রয়টার্স।