সাংবাদিক মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো অভিযোগ ছাড়াই মিসরের কারাগারে ১০ মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন আল-জাজিরার সাংবাদিক আবদুল্লাহ এলশামি৷ কায়রোর স্করপিয়ন কারাগার থেকে গত মঙ্গলবার তাঁকে মুক্তি দেওয়া হয়৷ ২০১৩ সালের ১৪ আগস্ট গ্রেপ্তার করার পর থেকে তাঁর মুক্তির জন্য আন্তর্জাতিক মহল থেকে চাপ আসতে থাকে৷ এ বছর জানুয়ারিতে তিনি অনশন শুরু করেন৷ অবশেষে গত সোমবার তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়৷ মুক্তির পর এলশামি বলেন, ‘আমি আমার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছি৷ ১৪ আগস্ট আমার জীবন থেমে গিয়েছিল৷’ আল-জাজিরা৷