সাংবাদিকতা ছেড়ে ব্লগার হচ্ছেন ‘সুপারম্যান’
‘সুপারম্যান’ হিসেবে পরিচিত ক্লার্ক কেন্ট ডেইলি প্লানেট-এর প্রতিবেদকের পদ ছেড়ে যাচ্ছেন। ১৯৪০-এর দশকে প্রথম ‘সুপারম্যান’ গল্প প্রকাশের সময় থেকে তিনি এই পত্রিকায় কাজ করতেন।সম্পাদকের সঙ্গে মতবিরোধের জের ধরে ক্লার্ক পদত্যাগ করছেন। ‘সুপারম্যান’ সিরিজের প্রকাশক ডিসি কমিকস জানান, বেশি বেশি চাঁছাছোলা সংবাদ ‘হালকা’ বিনোদন খবরের জায়গা দখল করে নিচ্ছে। এরই প্রতিবাদে ক্লার্ক পদত্যাগ করছেন।‘সুপারহিরো’ সুপারম্যান ছদ্মবেশে মানুষ হিসেবে যে পত্রিকায় কাজ করেন, তার মালিকানা সম্প্রতি একটি করপোরেট গ্রুপের হাতে চলে যাওয়ার পর থেকেই সমস্যার শুরু। আর এর জের ধরেই ডেইলি প্লানেট ছাড়ছেন তিনি। সাংবাদিকতা ছেড়ে নিজের মতামত সবার কাছে তুলে ধরতে ব্লগার বনে যাবেন তিনি। সুপারম্যান চরিত্র প্রথম প্রকাশিত হয় ১৯৩৮ সালের জুনে। এরপর টেলিভিশন সিরিয়াল, চলচ্চিত্র, ভিডিও গেইমসহ বহুভাবে পাঠক-দর্শকদের সামনে এসেছেন সুপারম্যান। বিবিসি।