প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বিভিন্ন দেশে সরকারের নিপীড়নের কারণে সাংবাদিকদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এ ছাড়া গত বছর বিশ্বজুড়ে ৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। গত সপ্তাহে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সিপিজের প্রতিবেদনে বলা হয়, গত বছর পাকিস্তানে সাতজন সাংবাদিক নিহত হয়েছেন। গত পাঁচ বছরে দেশটিতে ২৯ জন সাংবাদিক নিহত হন। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাংবাদিকেরা হামলার হাত থেকে নিজেদের রক্ষার জন্য কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তবে কর্তৃত্ববাদী দেশগুলোতে সাংবাদিক ও ব্লগারদের হামলার লক্ষ্যবস্তু করতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কেনা সরঞ্জাম দিয়ে তাঁদের পর্যবেক্ষণ করা হচ্ছে। এপি।