সাংবাদিকদের তালিকা প্রকাশ করলেন পাকিস্তানের আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের একটি তালিকা প্রকাশ করেছেন। এই গণমাধ্যমকর্মীরা দেশটির তথ্য মন্ত্রণালয়ের তহবিল থেকে অর্থ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।সুপ্রিম কোর্টের ওয়েবাইটে তালিকাটি তুলে দেওয়া হয়েছে।তালিকায় দেখা গেছে, গোপন তহবিলের মাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মোট ১৭ কোটি ৭৯ লাখ ৮০ হাজার রুপি দেওয়া হয়েছে।পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুজন উপস্থাপক পাকিস্তান পিপলস পার্টির সরকারের সময় ২০১১-১২ সালে সাংবাদিকদের অর্থ প্রদান ও গণমাধ্যমের জবাবদিহির বিষয়ে একটি পিটিশন করেছিলেন। পিটিশনের শুনানিকালে সুপ্রিম কোর্ট এই তালিকা প্রকাশের নির্দেশ দেন। এর আগে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের গোপন তহবিলের তথ্য কখনো প্রকাশ করা হয়নি। এই প্রথম এ ধরনের তালিকা প্রকাশ করা হলো। অর্থ প্রদানসংক্রান্ত আরও একটি তালিকা পরে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। ডন।