প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ বিশ্বের বেশ কয়েকটি শীর্ষ প্রচারমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের ওপর ‘আড়ি পেতে’ তাঁদের ই-মেইল সংগ্রহ করেছে। গত সোমবার গার্ডিয়ান পত্রিকা এ খবর ছেপেছে। যেসব প্রতিষ্ঠানের সাংবাদিকদের ই-মেইল হাতিয়েছে সেগুলোর মধ্যে আছে বিবিসি, গার্ডিয়ান, লো মঁদ, এনবিসি, নিউইয়র্ক টাইমস, রয়টার্স, সান ও ওয়াশিংটন পোস্ট। জিসিএইচকিউ ২০০৮ সালে একবার ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে ৭০ হাজার ই-মেইল সংগ্রহ করে। সাংবাদিকদের ই-মেইলগুলো এর মধ্যেই ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর ঠিকাদার হিসেবে কাজ করা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা দলিলপত্র বিশ্লেষণ করে এ কথা লিখেছে গার্ডিয়ান।
এএফপি