প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নেপালের এক পার্লামেন্ট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তিনি ২০১২ সালে একটি বোমা হামলার ঘটনার প্রধান পরিকল্পনাকারী ছিলেন বলে পুলিশ অভিযোগ করছে৷ নেপালের দক্ষিণাঞ্চলীয় শহর জনকপুরে ১৫০ জন মানুষের একটি শোভাযাত্রার ওপর চালানো ওই বোমা হামলায় চারজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়৷ সাবেক মন্ত্রী ও পার্লামেন্ট সদস্য সঞ্জয় কুমার শাহকে গত শনিবার গ্রেপ্তার করা হয়৷ জেলা পুলিশ কর্মকর্তা উত্তম সুবেদি বলেন, সঞ্জয় কুমার ওই হামলার পরিকল্পনা করেছিলেন৷ এ ব্যাপারে তাঁদের কাছে জোরালো প্রমাণ রয়েছে৷ এএফপি৷