সাংসদ হিসেবে বলিউড তারকা রেখার শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড তারকা রেখা এবার ভারতের একজন সাংসদ (এমপি) হিসেবে শপথ নিলেন। গতকাল মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির মনোনীত প্রার্থী হিসেবে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে তিনি শপথ নেন। শপথবাক্য পাঠ করান ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি।রেখার আসল নাম ভানুরেখা গণেশন। তাঁর বাবা জেমিনি গণেশন ছিলেন তামিলনাড়ু রাজ্যের প্রখ্যাত অভিনেতা। ৫৮ বছর বয়সী রেখা মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন। ১৯৫৪ সালে চেন্নাইয়ে তাঁর জন্ম।