সাইকেলচালককে রক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইকেলচালককে রক্ষায়
সাইকেলচালককে রক্ষায়

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সাইকেলচালকদের রক্ষার বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেই এমন ট্রাকের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নগরটিতে সাইকেল আরোহীদের নিয়ে কয়েকটি মারাত্মক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নতুন বিধান অনুযায়ী, সাড়ে তিন টনের বেশি ওজনের ট্রাকে বাতাসের টানে সাইকেলচালকদের চাকার নিচে যাওয়া থেকে রক্ষার ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি ট্রাকচালক যাতে পথচারী ও সাইকেলচালকদের আরও ভালোভাবে দেখতে পারেন, সে জন্য বাড়তি আয়না থাকতে হবে। এসব ব্যবস্থা না করে রাস্তায় নামলে ট্রাকের প্রতিবার এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হবে। রয়টার্স