সাইফের বিচারের স্থান নিয়ে ভাবছে আইসিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের বিচারের স্থান নির্ধারণের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বিবেচনা করে দেখছেন। লিবিয়ায় অথবা নেদারল্যান্ডের দ্য হেগে তাঁর বিচার সম্পন্ন করা হবে বলে মনে করা হচ্ছে।গাদ্দাফিকে উৎখাতের লক্ষ্যে গত বছর গণবিক্ষোভ চলাকালে সাইফ আল-ইসলাম যুদ্ধাপরাধ করেন বলে অভিযোগ আনা হয়েছে। আইসিসির আইনজীবীদের যুক্তি, লিবিয়ায় সুবিচার নাও পেতে পারেন সাইফ। তবে লিবিয়ার কর্তৃপক্ষ জানায়, সাইফ যেখানে অপরাধ করেছেন, তাঁর বিচার সেখানেই হওয়া উচিত।সাইফের বিরুদ্ধে মামলার দুই দিনব্যাপী শুনানির শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ধৈর্যশীল’ হওয়ার আহ্বান জানিয়ে লিবিয়ার আইনজীবী আহমেদ আল-জেহানি বলেন, লিবিয়ায় সাইফের বিচারের আয়োজন সম্পন্ন করতে সময় প্রয়োজন। ওই বিচার প্রক্রিয়া থেকে আইসিসিকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি। বিবিসি।