সাইবার ক্যাফের খরচ মেটাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে তিন শিশুসন্তান বিক্রি করার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির হুনান প্রদেশের একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, ইন্টারনেটে আসক্ত এবং ছন্নছাড়া জীবনযাপনে অভ্যস্ত এই দম্পতি তাঁদের সাইবার ক্যাফের খরচ মেটাতে সন্তান বিক্রি করেন।এই চীনা দম্পতি হলেন লাই লংওয়াং (১৯) এবং তাঁর স্ত্রী লাই ইং (১৯)। খবরে বলা হয়, ২০০৯ সালে তাঁরা তাঁদের দুই বছর বয়সী মেয়েকে বিক্রি করেন। এরপর আর্থিক কারণেআরও দুই সন্তানকে বিক্রি করেন।ঘটনা ফাঁস হওয়ার পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পিটিআই।