সাইবার হামলা ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার যুদ্ধ মোকাবিলা করতে নতুন আইন তৈরির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এরই মধ্যে খসড়া আইন তৈরি করা হয়েছে। নতুন আইনে সামরিক বাহিনী যেকোনো ডিজিটাল হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা গত বৃহস্পতিবার রাতে এ কথা জানান।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে সাইবার জগতে যেকোনো হামলা মোকাবিলা এবং জাতিকে রক্ষার প্রস্তুতি নিতে হবে।’ নতুন ও সংশোধিত আইনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। সাইবার হামলার মাধ্যমে মার্কিন গুরুত্বপূর্ণ অনেক অবকাঠামো বিপজ্জনক ক্ষতি করা সম্ভব আশঙ্কা করে প্যানেট্টা বলেন, ‘শুধু প্রতিরক্ষা বিভাগ সুরক্ষিত করে সাইবার হামলার বিরুদ্ধে সফল হওয়া সম্ভব নয়। আমাদের সাইবার শত্রুকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা থাকতে হবে। তাই এমন আইন থাকতে হবে, যাতে প্রেসিডেন্টের নির্দেশে আমরা সেই সাইবার শত্রুর আক্রমণ থেকে জাতিকে রক্ষা করতে পারি।’ এএফপি।