সাইবার হামলার কথা নিশ্চিত করল হোয়াইট হাউস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার হামলার শিকার হওয়ার সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তবে হ্যাকাররা অতি গোপনীয় তথ্যের নেটওয়ার্কে ঢুকতে পারেনি। তারা একটি অ-গোপনীয় নেটওয়ার্কে আঘাত হানতে সক্ষম হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র সরকারের এক মুখপাত্র গণমাধ্যমকে এই সত্যতা নিশ্চিত করেন। তবে হ্যাকাররা কোনো তথ্য সরিয়ে নিতে সক্ষম হয়েছে কি না তা জানানো হয়নি। গত রোববার ওয়াশিংটন ফ্রি বিকনের এক খবরে বলা হয়, চীন-সংশ্লিষ্ট হ্যাকাররা হোয়াইট হাউসের সামরিক কার্যালয়ে সাইবার হামলা চালায়। তবে ওই হ্যাকাররা চীনেরই ছিল কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। ভুয়া ই-মেইল পাঠানোর মাধ্যমে এ ধরনের হামলা পরিচালনা করা হয়। বিবিসি।