সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সাইবেরিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত হয়েছে। পশ্চিম সাইবেরিয়ার তেলসমৃদ্ধ ত্যুমেন শহর থেকে সারগাতগামী যাত্রীবাহী ওই বিমান গতকাল সোমবার আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, বিমানে ৩৯ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। ত্যুমেন শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হওয়া ১২ জনের অবস্থাও সংকটাপন্ন।ওই বিমান পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউটি এয়ার দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানায়নি। এএফপি।