সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে গতকাল শনিবার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অঙ্গরাজ্যটিতে দ্বিতীয় স্থানে থাকার জন্য লড়ছেন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ও মার্কো রুবিও।

গত ১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মাধ্যমে শুরু হয় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার আসল লড়াই। আইওয়ায় রিপাবলিকান ককাসে ট্রাম্পকে ডিঙিয়ে বিজয় ছিনিয়ে নেন ক্রুজ। এরপর নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অনুষ্ঠিত রিপাবলিকান দলের প্রাইমারিতে জয় পান ট্রাম্প।