সাকিনাহেক এবার দোররার শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে ব্যভিচারের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকিনাহ্ মোহাম্মাদী আশতিয়ানিকে এবার ৯৯ ঘা দোররা মারার নির্দেশ দিয়েছেন সে দেশের শরিয়াহ আদালত। স্কার্ফ ছাড়াই খালি মাথায় ছবি তোলা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ওই ছবি সরবরাহ করার দায়ে এ সাজার নির্দেশ দেওয়া হয়। সাকিনাহ্র ছেলে সাজ্জাদ ফ্রান্সের একটি ম্যাগাজিনের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন। সাজ্জাদ বলেছেন, তাঁর মা যে জেলখানায় অবস্থান করছেন, সেখান থেকে মুক্তি পাওয়া কয়েদিরা তাঁদের এ নতুন শাস্তির বিষয়টি জানিয়েছেন। সাজ্জাদের বক্তব্য অনুযায়ী ওই বিচারক জানিয়েছেন, মাথায় স্কার্ফ না পরে ‘অশ্লীল’ ছবি তুলে তা সংবাদপত্রে প্রকাশ করার অপরাধে সাকিনাহেক বেত্রাঘাতের রায় দেওয়া হয়েছে। এদিকে দি টাইমস পত্রিকার এক সংশোধনীতে বলা হয়েছে, প্রকাশিত ছবিটি অন্য এক ইরানি নারীর। এএফপি।