সাগরে ছড়িয়ে পড়া তেলের চার ভাগের তিন ভাগ অপসারণ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, মেক্সিকো উপসাগরে ছড়িয়ে পড়া তেলের চার ভাগের তিন ভাগ অপসারণ করা হয়েছে। এদিকে গতকাল বুধবার দুর্ঘটনাকবলিত তেলক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) জানিয়েছে, তেলক্ষেত্র থেকে তেল বেরিয়ে আসা সম্পূর্ণ বন্ধ করতে তারা ‘স্ট্যাটিক কিল’ নামের একটি প্রক্রিয়া শুরু করেছে।হোয়াইট হাউসের জ্বালানিবিষয়ক উপদেষ্টা ক্যারল ব্রাউনার বলেন, ছড়িয়ে পড়া তেলের মাত্র এক-চতুর্থাংশ সাগরে রয়ে গেছে। বাকি তেল সংগ্রহ করা বা পুড়িয়ে ফেলা হয়েছে। ক্যারল বলেন, ‘বিজ্ঞানীরা আমাদের জানিয়েছে, প্রায় ২৫ শতাংশ তেল পুড়িয়ে ফেলা বা সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।’মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিপির স্ট্যাটিক কিল-প্রক্রিয়া শুরুকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে তেল ছড়িয়ে পড়া বন্ধের এই দীর্ঘ যুদ্ধ অবশেষে শেষ হতে যাচ্ছে। আমরা খুবই খুশি। তবে এরই মধ্যে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠার প্রক্রিয়া অব্যাহত থাকবে।’বিপির কর্মকর্তারা জানান, স্ট্যাটিক কিল-প্রক্রিয়া শুরুর মাধ্যমে তারা তেল বেরিয়ে আসা সম্পূর্ণ বন্ধ কারার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গেছেন। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত তেলক্ষেত্রটি সিমেন্ট ও কাদামাটি দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব হবে। সেটির কাজ শেষ হলে বিপি ‘বটম কিল’-প্রক্রিয়া শুরু করবে।গত এপ্রিলে তেলক্ষেত্রে বিস্ফোরণের পর সাগরে তেল ছড়িয়ে পড়তে শুরু করে। মার্কিন কর্তৃপক্ষ এ ঘটনাকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় তেল ছড়িয়ে পড়ার ঘটনা হিসেবে অভিহিত করেছে। বিবিসি, এএফপি।