সাগরে পড়ার আগেই সবার মৃত্যু হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ৩৭০ সাগরে বিধ্বস্ত হওয়ার আগেই সম্ভবত ২৩৯ আরোহীর সবার মৃত্যু হয়েছিল৷ তদন্তকারীরা একথা বলেছেন৷ খবর দি ইনডিপেনডেন্টের৷
গত ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয় মালয়েশিয়ার উড়োজাহাজটি৷ এ ব্যাপারে তদন্তের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার ওই কর্মকর্তারা নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেন৷ প্রতিবেদনে বলা হয়, সাগরে পড়ার আগেই বোিয়ং ৭৭৭ মডেলের উড়োজাহাজটির কেবিনের অক্সিজেন শেষ হয়ে যায়৷ এতে যাত্রী ও ক্রুসহ আরোহীদের সবাই দম বন্ধ হয়ে মারা যান৷