সাগরে ভেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরে তিন মাস ভেসে থাকার পর দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। মিচেল বোলং (৫৪) এবং এমব্রজ ওয়াবুট (২৮) নামে পাপুয়া নিউগিনির এ দুই ব্যক্তি আগস্টের মাঝামাঝিতে দেশটির প্রত্যন্ত টাঙ্গা দ্বীপ থেকে মাছ ধরার জন্য সমুদ্রে যাত্রা করেন। সেখান থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে অপর একটি মাছ ধরার জাহাজ গত ২৩ নভেম্বর তাঁদের উদ্ধার করে। সাগরে থাকা অবস্থায় তাঁদের স্বাস্থ্য মোটামুটি ভালো ছিল বলে জানিয়েছেন তাঁরা। এএফপি