সাগরেই ফিরে গেল ‘রকি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে জাল পাতা হয়েছিল চিংড়ি ধরার জন্য। এতে এমন এক লবস্টার (গলদা চিংড়ি-জাতীয়প্রাণী) ধরা পড়ল, যা দেখে সবার চোখ ছানাবড়া। পাক্কা সোয়া ১২ কেজি তার ওজন। গত বৃহস্পতিবার এটিকে সাগরজলে ছেড়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের আটলান্টিক মহাসাগরে গত সপ্তাহে ধরা পড়ে লবস্টারটি। এটি এক মিটার দীর্ঘ (৪০ ইঞ্চি), যা তিন বছর বয়সী এক শিশুর সমান।মেইনের সম্পদ দপ্তরের শিক্ষাবিষয়ক পরিচালক অ্যালাইন জোনস জানান, মেইনের ওয়েস্ট বুথবের অ্যাকুরিয়ামের কাছে কুশিং গ্রামের অদূরে সাগরজলে ধরা পড়ে লবস্টারটি। তিনি বলেন, এটির সব ওজন সামনের দুই দাঁড়ার মধ্যে, যা দিয়ে এটি একজন মানুষের বাহু ভেঙে দিতে পারে। মেইনে প্রচলিত আইনে চোখ থেকে লেজ পর্যন্ত পাঁচ ইঞ্চির (১ দশমিক ২৭ সেন্টিমিটার) বেশি দীর্ঘ লবস্টার ধরা পড়লে তা জেলেরা রাখতে বা বিক্রি করতে পারেন না। কাজেই এটিকে বৃহস্পতিবার বুথবের সাগরজলে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার আগে এর নাম দেওয়া হয় ‘রকি’।বিজ্ঞানীরা লবস্টারটির বয়স নির্ণয় করতে পারেননি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এর আগে ১৯৭৭ সালে কানাডার নোভা স্কশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় লবস্টারটি পাওয়া যায়, যার ওজন ছিল ২০ কেজি। রয়টার্স।