সাজা বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সাবেক প্রধানমন্ত্রী হিশাম কান্দিলের এক বছরের কারাদণ্ড বহাল রেখেছেন রাজধানী কায়রোর একটি আপিল আদালত।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ঘনিষ্ঠ কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার এটি সাম্প্রতিকতম ঘটনা। সরকারি একটি বস্ত্রশিল্পপ্রতিষ্ঠান বিক্রি বাতিল করে এর কর্মীদের পুনর্বহালের জন্য আদালতের রুলিং পালনে ব্যর্থতার দায়ে কান্দিলকে গত এপ্রিলে ওই সাজা দেওয়া হয়।
মিসরের সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। আল জাজিরা।