প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য দায়ী চিকিৎসক কনরাড মারের চার বছর কারাদণ্ডের শাস্তি বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। অভিযুক্তের আপিলের পরিপ্রেক্ষিতে আদালত আবার মামলাটি পর্যালোচনা করে শাস্তি বহাল রাখার নির্দেশ দেন। আদালত জানান, মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য ওই চিকিৎসক যে দায়ী, এর পক্ষে যথেষ্ট প্রমাণ আছে। জ্যাকসনকে ব্যথানাশক অ্যানাসথেসিয়া বেশি পরিমাণে দেওয়ার অভিযোগে ২০১১ সালে কনরাড মারেকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। এএফপি।