সাজা হিসেবে সেবার কাজে বেরলুসকোনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি কর জালিয়াতির অপরাধে সাজা হিসেবে সমাজসেবার কাজ শুরু করেছেন গতকাল শুক্রবার থেকে৷ মিলান শহরের কাছে একটি প্রবীণ সেবাকেন্দ্রে স্বেচ্ছাসেবকের কাজ করছেন তিনি৷
ধনকুবের বেরলুসকোনি গত বছর দোষী সাব্যস্ত হন এবং পার্লামেন্ট থেকে তাঁকে বহিষ্কার করা হয়৷ তাঁকে স্মৃতিভ্রংশ (আলঝেইমার) রোগীদের সেবাকেন্দ্রের স্বেচ্ছাসেবক হিসেবে সপ্তাহে এক দিন করে এক বছর দায়িত্ব পালন করতে হবে৷ চার বছরের কারাদণ্ড হলেও পরে তাঁর বয়স (৭৭) বিবেচনায় নিয়ে ওই সাজা পরিবর্তন করেন আদালত৷ ইতালির আইনে সত্তরোর্ধ্ব ব্যক্তিদের প্রতি উদারতা দেখানোর কথা বলা হয়েছে৷ এএফপি৷