সাত নেতার বিতর্কে কোণঠাসা ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

নির্বাচনকে সামনে রেখে সাত নেতার বৃহস্পতিবার রাতের টিভি বিতর্কে প্রতিদ্বন্দ্বীদের সমালোচনায় বিদ্ধ হয়েছেন কনজারভেটিভ দলের নেতা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও অভিবাসনসহ প্রধান ইস্যুতে তাঁর অনুসৃত নীতির সঙ্গে কমবেশি ভিন্নমত পোষণ করেন বাকি ছয়জন।
বিতর্ক-পরবর্তী আইসিএমের জনমত জরিপে দেখা যায়, ক্যামেরনের চেয়ে সামান্য (মাত্র এক শতাংশ) ব্যবধানে এগিয়ে আছেন লেবার দলের নেতা এড মিলিব্যান্ড।
৭ মে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে নেতাদের ধারাবাহিক বিতর্কের এটি ছিল দ্বিতীয় পর্ব। এটিই একমাত্র বিতর্ক, যেখানে ক্যামেরন এবং মিলিব্যান্ড মুখোমুখি হলেন।
বিতর্ক-পরবর্তী জরিপে ক্যামেরন ও মিলিব্যান্ডের প্রতি জনসমর্থন ছিল যথাক্রমে ২৪ ও ২৫ শতাংশ। ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন কট্টর ডানপন্থী দল ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টির (ইউকিপ) নাইজেল ফারাজ।
লেবার পার্টির জন্য এই বিতর্কের ফলকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কেননা ‘নেতাসুলভ ভাব’ না থাকার জন্য সমালোচিত মিলিব্যান্ড এই প্রথম কোনো জরিপে ক্যামেরনকে ছাড়িয়ে গেলেন।
যাঁর সঙ্গে জোট বেঁধে ক্যামেরন গত পাঁচ বছর দেশ চালিয়েছেন, সেই নিক ক্লেগ কনজারভেটিভ দলের ‘ধনীবান্ধব’ নীতি ও কল্যাণমূলক ব্যয় হ্রাসের তীব্র সমালোচনা করে ক্যামেরনের ওপর আক্রমণের সূচনা করেন।