সাত পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্র রাজ্যের গাছিরোলি জেলার বনাঞ্চলে গতকাল রোববার ভূমিমাইন বিস্ফোরণে সাত পুলিশ সাত নিহত হয়েছেন৷ মাওবাদীরা এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় পুলিশ বলছে৷ নয় ধাপে চলমান নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণের প্রাক্কালে এই বিস্ফোরণের ঘটনা ঘটল৷ পুলিশ কর্মকর্তা ধর্মেন্দ্র যোশী জানান, পুলিশের সদস্যরা গাছিরোলি জেলার ওই স্থানে টহল দিচ্ছিলেন৷ পুলিশের গাড়ি যাওয়ার সময় বিদ্রোহীদের পেতে রাখা বোমার বিস্ফোরণ হয়৷ তিনি বলেন, ‘বিস্ফোরণে আমাদের সাতজন নিহত ও দুজন গুরুতর আহত হন৷ আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য দ্রুত নাগপুর শহরে নেওয়া হয়৷’ এএফপি৷