সাত বছর পর গাজায় বিদেশি সহায়তার ট্রাক ঢুকতে দিল মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসর তার ভূখণ্ড দিয়ে নির্মাণকাজে ব্যবহূত কাঁচামালের একটি চালান গাজা ভূখণ্ডে ঢুকতে দিয়েছে। হাজার হাজার টন নির্মাণসামগ্রীবাহী ট্রাকের একটি বহর গত শনিবার মিসরের রাফাহ সীমান্ত দিয়ে গাজা ভূখণ্ডে ঢোকে। এসব নির্মাণসামগ্রী উপসাগরীয় দেশ কাতার গাজাবাসীকে দান করেছে।২০০৭ সালের পর এই প্রথম মিসরের ভূখণ্ড ব্যবহার করে কোনো পণ্য গাজায় ঢুকল। গাজায় আমদানির ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা রয়েছে। মিসর এত দিন সেই নিষেধাজ্ঞা মেনে আসছিল।মিসরের একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এপি জানায়, ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তবেই নির্মাণসামগ্রী গাজা ভূখণ্ডে যেতে দেওয়া হয়েছে। হামাস সরকার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।হামাস সরকারের জনসংযোগ শাখার প্রধান এহাব আল-ঘসাইন বলেন, ‘আমরা আশা করি, আমাদের জনগণের চাহিদা পূরণে মালামাল পরিবহনে মিসর তার সীমানা স্থায়ীভাবে খুলে দেবে।’গাজা ভূখণ্ডের বিধ্বস্ত ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাস্তাঘাটের পুনর্গঠনে ৪০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাতার। গত নভেম্বরে ইসরায়েল ও হামাসের মধ্যে আট দিনব্যাপী সংঘর্ষে প্রায় ১৭০ জন ফিলিস্তিনি ও ছয়জন ইসরায়েলি নিহত হয়। চলতি মাসের গোড়ার দিকে হামাস তার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে। এতে নির্বাসিত রাজনৈতিক নেতা খালেদ মেশাল যোগ দেন। বিবিসি।