সাদ্দাম ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনান্ড রামসফেল্ড ইরাক যুদ্ধের সপক্ষে যৌক্তিকতা তুলে ধরে বলেছেন, সাদ্দাম হোসেন এখন ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আজকের চেয়ে অনেক বেশি ভয়াবহ হতো। রামসফেল্ড তাঁর নতুন আত্মজীবনীমূলক বইতে এ কথা বলেন। তিনি বলেন, আবু গারাইব কারাগারে বন্দী নির্যাতনের ঘটনা প্রকাশের পর পদত্যাগ না করাই তাঁর সবচেয়ে বড় ভুল। তবে ইরাক যুদ্ধ নিয়ে তিনি কোনো ক্ষমা চাননি। গত বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যমে এ খবর প্রচার করা হয়।ডোনাল্ড রামসফেল্ড বলেন, ইরাকের আবু গারাইব কারাগারের বন্দীদের ওপর মার্কিন সামরিক বাহিনীর নির্যাতনের ঘটনা নিয়ে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। এ ব্যাপারে তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে অনুরোধও করেছিলেন। কিন্তু সাবেক প্রেসিডেন্ট বুশ তাঁর সে অনুরোধ রাখেননি।রামসফেল্ডের আত্মজীবনীমূলক বইটি আগামী সপ্তাহে বাজারে আসবে। তাঁর আত্মজীবনীমূলক বইয়ের কিছু অংশ ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস-এ বৃহস্পতিবার প্রকাশ করা হয়। তাঁর বইতে ডোনাল্ড রামসফেল্ড ইরাকে বেশি সেনা পাঠানোর বিষয় স্বীকার করেছেন। বিবিসি ও এএফপি।