সাদ্দামকে উৎখাত জঙ্গি উত্থানের জন্য কিছুটা দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টনি ব্লেয়ার
টনি ব্লেয়ার

ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতি বর্তমানে সুন্নি জঙ্গিদের উত্থানের পেছনে কিছুটা ভূমিকা রেখেছে৷ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গত সোমবার ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন৷ খবর দ্য ইনডিপেনডেন্টর৷
নিবন্ধটিতে ব্লেয়ার বলেন, ইরাকে ১১ বছর আগে সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার ঘটনার জের ধরে বর্তমানে জঙ্গিদের উত্থান ঘটেছে৷ ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনে সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে তিনি বলেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসন না চালালে এত দিনে হয়তো আরব বসন্তের জোয়ারে দেশটির জনগণ সাদ্দামের বিরুদ্ধে বিক্ষোভ করত৷ সাদ্দাম হয়তো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মতো বিক্ষোভ দমনের চেষ্টা করতেন৷ কিংবা মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের মতো তাঁর পরিণতি হতো৷
যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০০৩ সালে যে সিদ্ধান্তই নেওয়া হয়ে হোক না কেন, আজ আমরা বড় ধরনের ঝুঁকি মোকাবিলা করছি৷ তবে আমি স্পষ্ট করে বলতে চাই, ইরাকে চলমান সংকট, ২০০৩ সালে নেওয়া সিদ্ধান্তের ফল নয়৷’