সাধারণ ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন গতকাল সোমবার বিরোধীদলীয় বিক্ষোভকারীদের প্রতি সাধারণ ক্ষমা অনুমোদন করেছে। কিয়েভের সিটি হল ও অন্য সরকারি ভবনগুলো থেকে বিরোধীরা অবরোধ তুলে নিতে সম্মত হলে এবং এসব স্থান থেকে আংশিক প্রতিবন্ধকতা অপসারণের পর ক্ষমার বিষয়টি অনুমোদন করা হয়। বিক্ষোভকারীদের ওপর থেকে অভিযোগ তুলে নিতে গতকাল থেকে একটি আইনও কার্যকর করা হয়েছে। পৌর ভবনগুলোর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার এক দিন পর এ আইন কার্যকর করা হলো। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ অসম্মতি জানানোর পর ইইউপন্থীরা বিক্ষোভ শুরু করে। এএফপি।