সাধুর স্বপ্নে দেখা সোনা উদ্ধারে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি গ্রামে ধ্বংসপ্রাপ্ত এক রাজপ্রাসাদের নিচে এক হাজার টন সোনা আছে—স্থানীয় এক সাধু এমন একটি স্বপ্ন দেখার কথা বলেছেন। আর এই স্বপ্নের সূত্র ধরে সেই অদেখা সোনা উদ্ধার করতে সুপ্রিম কোর্টের আদেশে গতকাল শুক্রবার মাটি খোঁড়া শুরু করেছে সরকার।
প্রাসাদের ভগ্নাবশেষের নিচ থেকে সোনা উত্তোলনের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছিল।
স্বামী শোভন সরকার নামের এক স্থানীয় সাধু বলেন, তাঁর স্বপ্নে দেখা সোনার মালিক ছিলেন উনিশ শতকের শাসক রাও রামবক্স সিং।
সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর উত্তর প্রদেশের দাউন্দিয়া খেরা নামে ওই গ্রামে প্রত্নতত্ত্ববিদদের একটি দল পাঠিয়েছে। গতকালই তারা খননকাজ শুরু করেছে। এনডিটিভি।