সান ফ্রান্সিসকোতে বিমান বিধ্বস্ত, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুজন নিহত হয়েছে। এ ছাড়া ১৮০ জনেরও বেশি যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এশিয়ানা এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ বিমানটিতে ২৯১ জন যাত্রী এবং ১৬ জন ক্রু ছিলেন। বিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে সান ফ্রান্সিসকো আসে।
উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ৪৯ জনকে আহত অবস্থায় পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করেছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুই শিশুসহ ১০ জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারাও কোনো ব্যাখ্যা দেননি।
বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে ১৪১ জন চীনা, ৭৭ জন দক্ষিণ কোরিয়ান ও ৬১ জন মার্কিন নাগরিক।