সানায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৪ আটক ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের রাজধানী সানায় গতকাল রোববার সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাঠিপেটায় চারজন আহত হয়। আটক করা হয়েছে প্রায় ১০ জনকে।প্রত্যক্ষদর্শীরা জানান, সহস্রাধিক জনতা বিক্ষোভ সমাবেশ করার সময় তাদের একটি অংশ মিছিল নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিপেটায় চারজন আহত হয়।বিরোধী দলের কর্মকর্তারা জানান, পুলিশ ১০ জন বিক্ষোভকারীকে আটক করেছে।বিক্ষোভ শুরু হওয়ার কিছু সময় আগে মিসরের মতো বিদ্রোহ এড়াতে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর দেওয়া আলোচনা প্রস্তাবে রাজি হয় দেশটির বিরোধী দল। রয়টার্স।