সান্তা ক্লজকে রক্ষায় কানাডার প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডা ঘোষণা দিয়েছে, যেকোনো মূল্যে উত্তর মেরু ও সান্তা ক্লজকে তারা রক্ষা করবে।
কানাডা ঘোষণা দিয়েছে, যেকোনো মূল্যে উত্তর মেরু ও সান্তা ক্লজকে তারা রক্ষা করবে।

আর যে যা-ই ভাবুক, কানাডা মনে করে, সান্তা ক্লজ তাদের নাগরিক। তাঁর নিবাস উত্তর মেরুতে।
রাশিয়া উত্তর মেরুতে তাদের সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানোর নির্দেশ দিয়েছে। এ কারণে কানাডাও ঘোষণা দিয়েছে, যেকোনো মূল্যে উত্তর মেরু ও সান্তা ক্লজকে তারা রক্ষা করবে।
কানাডার প্রধান বিরোধী দল নিউ ডেমোক্রেটিক পার্টি বলছে, সান্তা ক্লজ বিশ্ব নাগরিক।
বিরোধী দলের এ দাবির পরিপ্রেক্ষিতে কানাডার প্রধানমন্ত্রীর পার্লামেন্ট-বিষয়ক সেক্রেটারি পল কালান্ড্রা গত মঙ্গলবার বলেন, ‘আমরা জানি, লিবারেলরা উত্তর মেরু বা সান্তা ক্লজকে কানাডার মনে করে না। আমরা নিশ্চিত করছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের রক্ষা করব।’
লিবারেল নেতা জাস্টিন ট্রুদিউও একমত পোষণ করে বলেছেন, প্রত্যেকেই জানে যে সান্তা ক্লজ কানাডার। তিনি বলেন, সান্তার পোস্টাল কোড হচ্ছে ‘এইচওএইচ ওএইচও’। কানাডার ডাক বিভাগের ঠিক করা এ ঠিকানায় প্রতিবছর হাজার হাজার চিঠি আসে। সারা বিশ্ব থেকে অসংখ্য শিশু এ ঠিকানায় সান্তা ক্লজকে চিঠি লেখে।
সান্তা ক্লোজ এমন একটি চরিত্র, যার উৎস রয়েছে কিংবদন্তি, ইতিহাস ও লোককথায়। অনেক পাশ্চাত্য সংস্কৃতিতে মনে করা হয়, বড়দিনের আগের রাতে লাল-সাদা পোশাক পরা সান্তা বুড়ো ভালো শিশুদের জন্য উপহার নিয়ে আসেন। প্রথাগতভাবে মনে করা হয়, উত্তর মেরুতে তাঁর বাস।
উত্তর মেরু ও আশপাশের অঞ্চল কানাডা নিজেদের বলে দাবি করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর মেরুতে সেনাবাহিনীর নতুন একটি ইউনিট স্থাপনের নির্দেশ দিয়েছেন। এএফপি।