সাপের পাহারায় শিশু!
শিশুটি শুয়ে আছে খাটে। খাটের চারপাশে চারটি গোখরা সাপ তাকে ‘পাহারা’ দিচ্ছে। সিনেমায় এমন দৃশ্য দেখে থাকলেও বাস্তবে একটু অসম্ভবই মনে হতে পারে। কিন্তু গেল বছরের অক্টোবরে ইউটিউবে ছাড়া একটি ভিড়িওচিত্রে দেখা যাচ্ছে এমনই অসম্ভব একটি দৃশ্য।
আজ মঙ্গলবার মেইল অনলাইনে প্রকাশিত খবর থেকে জানা যায়, খাটের ওপর শুয়ে আছে কয়েক মাস বয়সের একটি শিশু। চারটি বিষধর গোখরা সাপ তাকে পাহারা দিচ্ছে। ভিড়িওতে দেখা যাচ্ছে শিশুটি চারটির একটি সাপকে ধরছে, সাপের গায়ে পা তুলে দিচ্ছে। যার কামড়ে প্রাণ যায়, সেই সাপ শিশুটিকে কামড়াচ্ছে না।
তবে ওই ভিডিওর নিচে মন্তব্যর অংশে অনেকে এই ভিডিওটিকে বিশ্বাস করতে পারছেন না। এ জন্য সমালোচনা করে অনেকে মন্তব্যও করেছেন। মন্তব্যে তাদের প্রশ্ন হলো, বিষধর ওই সাপগুলোর মুখ নিশ্চয়ই সেলাই করা ছিল, না হলে কাড়মাবে না কেন?
এই ভিডিওটি কোথাকার তা অনিশ্চিত। তবে গোখরা সাপ সচরাচর ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশে দেখা যায়।