প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপ গাছ বেয়ে ওঠার সময় প্রয়োজনের চেয়ে অনেক জোরে পেঁচিয়ে ধরে। তা হতে পারে পাঁচ গুণ পর্যন্ত বেশি জোরে। আর এটি তারা করে নিরাপত্তার কারণে। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষকেরা বলছেন, সাপের এই আচরণের সঙ্গে মানুষের আচরণের মিল আছে। মানুষও ভারী ও শক্ত কোনো কিছু তোলার সময় প্রয়োজনের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি শক্তি প্রয়োগ করে। গাছে ওঠে এমন সাপের ওপর এ ধরনের গবেষণা এটাই প্রথম। গবেষণায় যে ১০টি সাপ ব্যবহার করা হয়, এর সব কটিই একটি পাইপ বেয়ে ওঠার সময় শরীরের ভার ধরে রাখতে প্রয়োজনের চেয়ে অনেক শক্তি দিয়ে পেঁচিয়ে ধরে। গবেষণায় বলা হয়েছে, এ আচরণে বোঝা যায় যে নিরাপত্তার বিষয়ে প্রাণীরা অনেক সচেতন।
বিবিসি