প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দল এআইএডিএমকের সাধারণ সম্পাদক জয়ললিতা গতকাল বৃহস্পতিবার সাবেক সাংসদ (এমপি) কে মালায়সামিকে দল থেকে বহিষ্কার করেছেন৷
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও জয়ললিতার মধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর মৈত্রীর সম্ভাবনা রয়েছে বলে এক দিন আগে মন্তব্য করেছিলেন মালায়সামি৷ এআইএডিএমকেতে তাঁর প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে৷
দলের এই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের ব্যাপারে ব্যাখ্যা দিয়ে জয়ললিতা একটি বিবৃতি দিয়েছেন৷ এতে তিনি বলেন, অবসরপ্রাপ্ত আমলা মালায়সামি দলীয় মূলনীতি ও আদর্শ অমান্য করেছেন৷ তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন৷
মালায়সামি ১৯৯৯ সালে এআইএডিএমকেতে যোগ দেওয়ার আগে রাজ্যের নির্বাচন কমিশনারের পদে দায়িত্ব পালন করেিছলেন৷ টাইমস অব ইন্ডিয়া৷