সাবেক গুপ্তচরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থের বিনিময়ে উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার কাছে সামরিক তথ্য পাচারের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক এক গুপ্তচরকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজধানী সিউলের একটি আদালত গতকাল বৃহস্পতিবার এ সাজা দেন।পার্ক নামে ওই গুপ্তচর ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে ২০০৫ সালের আগস্ট মাস পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সামরিক প্রশিক্ষণ ও অভিযানের গোপন দলিল পিয়ংইয়ংয়ের গোয়েন্দা সংস্থার কাছে তুলে দেন। এএফপি।