সাবেক প্রেমিকা ও তাঁর স্বামীসহ পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক যুবক গুলি করে প্রেমিকা ও তাঁর স্বামীসহ পাঁচজনকে হত্যা করেছেন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার পিটিআইয়ের এক খবরে এ কথা বলা হয়।খবরে বলা হয়, ওই যুবকের নাম রবি (২৫)। গত সোমবার সকালে রবি তাঁর প্রেমিকা, প্রেমিকার স্বামী ও তাঁদের ভাড়াবাড়ির কর্ত্রীকে গুলি করে হত্যা করেন। এরপর উপশহরে গিয়ে প্রেমিকার বাবা ও বোনকে হত্যা করেন তিনি। পরে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে খবরে আরও বলা হয়, প্রায় এক বছর আগে রবির প্রেমিকার বিয়ে হয়। বিয়ের পরও প্রেমিকার সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখেন তিনি। এ নিয়ে জটিলতা দেখা দেয়। তাঁর সঙ্গে বিয়ে না দেওয়ায় রবি তাঁর প্রেমিকার বাবা ও বোনের প্রতিও ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে তিনি ওই হত্যাকাণ্ড ঘটান। এএফপি।