সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির বাড়িতে পুলিশের তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রচারাভিযানে অনুদানের বিষয় নিয়ে তদন্তের অংশ হিসেবে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বাড়ি ও কার্যালয়ে গতকাল মঙ্গলবার তল্লাশি চালিয়েছে পুলিশ। সারকোজির অংশীদারি রয়েছে, এমন একটি আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানেও তল্লাশি চালানো হয়।২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় ল’রেলের স্বত্বাধিকারী ফ্রান্সের সবচেয়ে ধনী নারী লিলিয়েন বেটেনকোর্টের কাছ থেকে অবৈধভাবে দেড় লাখ ইউরো অনুদান নেওয়ার অভিযোগে সারকোজির বিরুদ্ধে তদন্ত চলছে। নির্বাচনী প্রচারণায় ফ্রান্সের কোনো ব্যক্তি সর্বোচ্চ চার হাজার ৬০০ ইউরো অনুদান দিতে পারেন। বেটেনকোর্টের সাবেক হিসাবরক্ষক ক্লেয়ার থিবাউট অভিযোগ করেন, ২০০৭ সালে তিনি সারকোজির প্রচারাভিযানের কোষাধ্যক্ষ এরিক ওর্থের (পরে বাজেটমন্ত্রী) কাছে নগদ দেড় লাখ ইউরো দিয়েছিলেন। অন্য সাক্ষীরাও অভিযোগ করেন, সারকোজি ওই সময় বেশ কয়েকবার বেটেনকোর্টের বাড়িতে গিয়েছিলেন।তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সারকোজি। বর্তমানে তিনি পরিবার নিয়ে কানাডায় আছেন বলে তাঁর আইনজীবী জানান।গত মে মাসের প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজি সোশ্যালিস্ট পার্টির ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে পরাজিত হন। বিবিসি।