সাবেক বিধায়কসহ সিপিআই-এমের দুই নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় গতকাল বুধবার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) নেতা-কর্মীদের মিছিলে দুর্বৃত্তদের হামলায় বিধানসভার সাবেক এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সিপিআই(এম)-এর সাবেক বিধায়ক প্রদীপ তাহ ও জেলা কমিটির সম্পাদক কামাল গায়েন।সিপিআই-এম অভিযোগ করেছে, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তাদের ওপর এই হামলায় চালিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।আগামী ২৮ ফেব্রুয়ারি ভারতজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা শিল্প ধর্মধটের সমর্থনে গতকাল বর্ধমান শহরের দেওয়ানদীঘি এলাকায় মিছিল বের করেন সিপিআই-এমের নেতা-কর্মীরা। এ সময় বর্শা, লোহার রড ও লাঠি নিয়ে মিছিলে হামলা চালায় দুর্বৃত্তরা।বর্ধমানের পুলিশ সুপার এস এ এম মির্জা বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’ পিটিআই।